Nandigram to Nabanna
Nandigram to Nabanna

Suvendu Adhikari: নন্দীগ্রাম টু নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা! শুভেন্দুকে ঘিরে দুর্গাপুজোর থিম

Bengal Liberty

প্রতিবছরের মতো এ বছরও অভিনব থিম বেছে নিয়ে আলোচনায় অখিল ভারত হিন্দু মহাসভার রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপুজো (Suvendu Adhikari)। সংগঠনের তরফে জানানো হয়েছে, এবারের পুজোর থিম “নন্দীগ্রাম টু নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা”। তাদের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করেই এই থিম পরিকল্পনা করা হয়েছে।

Hindu Mahasabha
Hindu Mahasabha

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ হিন্দু মহাসভায়

এই প্রসঙ্গে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী জানান, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠার ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এবারের থিম নির্বাচন করা হয়েছে।

Hindu Mahasabha letter to CM
Hindu Mahasabha letter to CM

তিনি জানান, পুজোর উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি, রাজ্যপাল আর. এন. রবিকেও ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংগঠনের দাবি।

Advertisement
Advertisement

অভিনব থিমে দুর্গাপুজো

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপের ভিতরে ছবি, ব্যানার এবং তথ্যচিত্রের মাধ্যমে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। এছাড়াও, নন্দীগ্রাম থেকে বর্তমান পর্যন্ত তাঁর রাজনৈতিক পথচলা ও উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে দর্শকদের দেখানোর পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement

হিন্দু মহাসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খুব শীঘ্রই পুজোর আমন্ত্রণপত্র ছাপিয়ে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিন থিম ঘোষণা অনুষ্ঠানে রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামীর পাশাপাশি উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, পায়েল ব্যানার্জি, প্রীতম বালা, অন্তরা দাস, পরিমল মজুমদার, অসীম রায়, ড. অনিরুদ্ধ পাল, অঞ্জন প্রসাদ মজুমদার-সহ সংগঠনের একাধিক রাজ্য নেতৃত্ব।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury