Bengal Liberty: শনিবার সাতসকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেঁপে উঠল বরানগর। বিটি রোডের ওপর অনন্যা সিনেমা হল ও বাস স্টপের সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রের। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বাবা।
ঘটনার বিবরণ (Baranagar Accident)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই ছেলে— আরাধ্য সাউ (৯) ও আরভ সাউকে (৬) স্কুটারে করে ডানলপের দিকে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তার ধারে অবৈধভাবে ইমারতি দ্রব্য ও স্টোনচিপস জড়ো করে রাখা ছিল। সেই স্টোনচিপস ও উলটোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় দ্রুতগতির ঘাতক ট্রাকটি এবং সজোরে স্কুটারটিতে ধাক্কা মারে

নিহত ও আহত (Baranagar Accident)
ট্রাকের চাকায় পিষে গিয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। তাদের মাথায় হেলমেট না থাকলেও রেইনকোট পরা ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা ও বরানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক জখম বাবা অভিষেকবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আরও খবর

পুলিশের পদক্ষেপ (Baranagar Accident)
এই ভয়ংকর দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র শোকের ছায়া ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘাতক লরি বা ট্রাকটিকে আটক করেছে এবং চালককে পাকড়াও করেছে। রাস্তার ধারে অবৈধভাবে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি খতিয়ে দেখে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/01/cjp-student-protest-bias/


