Bengal Liberty: ভারতীয় ফুটবলে বড় ধাক্কা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)।টাটা গ্রুপের মতো নির্ভরযোগ্য ও বিশ্বখ্যাত একটি কর্পোরেট সংস্থার এহেন অপ্রত্যাশিত ঘোষণায় হতবাক ও দিশেহারা দলের ফুটবলাররা। অন্যদিকে, এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও।
ফুটবলারদের কাতর আর্জি (Jamshedpur FC ISL Exit)
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দলের ডিফেন্ডার প্রতীক চৌধুরি ও মিডফিল্ডার প্রণয় হালদাররা টাটা গোষ্ঠীর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। প্রতীকের বক্তব্য, অন্য ক্লাবের প্রস্তাব ফিরিয়ে তাঁরা শুধু টাটার ব্র্যান্ড ভ্যালুর ওপর ভরসা করেই এখানে এসেছিলেন। এখন এই হঠাৎ প্রস্থানে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। অন্যদিকে, সিনিয়র ফুটবলার প্রণয় হালদার হাতজোড় করে টাটা ফুটবল একাডেমির দীর্ঘ ঐতিহ্য ও যুব পরিকাঠামো বাঁচাতে অনুরোধ করেছেন।

বাইচুং ভুটিয়ার প্রতিক্রিয়া (Jamshedpur FC ISL Exit)
এই প্রসঙ্গে বাইচুং ভুটিয়া বলেন, টাটার মতো সংস্থার ফুটবল থেকে সরে দাঁড়ানো ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক বার্তা পাঠাবে। এর ফলে যেমন অনেক ফুটবলার ক্লাবহীন হয়ে পড়বেন, তেমনই বহু কর্মীর চাকরিও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও খবর

কেন এই সিদ্ধান্ত? (Jamshedpur FC ISL Exit)
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সময়সীমা বাড়ানো সত্ত্বেও নতুন বাণিজ্যিক কাঠামোর বাধ্যতামূলক ফি জমা দেয়নি জামশেদপুর। সংশোধিত অংশগ্রহণ পরিকাঠামো নিয়ে উদ্বেগের কারণেই তারা আইএসএল ছাড়ছে। ২০১৭ সালে পথ চলা শুরু করা এই ক্লাব ২০২১-২২ মরশুমে লিগ উইনার্স শিল্ড জিতেছিল। বর্তমানে ডুরান্ড কাপে খেললেও, সিনিয়র দলের জন্য এটাই শেষ প্রতিযোগিতা হয়ে থাকতে পারে। তবে মূল লিগ ছাড়লেও যুব ও তৃণমূল স্তরের ফুটবলে তারা যুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/02/manik-saha-tarakeswar-temple/


