Assam Flood
Assam Flood

Assam Flood: বন্যা মোকাবিলায় অসমকে বড় আর্থিক সহায়তা নীতা আম্বানির

Bengal liberty

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াল রিলায়েন্স ফাউন্ডেশন (Assam Flood)। বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ২১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন সংস্থার চেয়ারপার্সন নীতা আম্বানি। একই সঙ্গে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে।

অসমে প্রতি বছরই বন্যার প্রকোপ দেখা গেলেও চলতি বছরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। লাগাতার বৃষ্টিতে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ বন্যার কবলে রয়েছেন। শিবসাগর, চরাইদেও, জোড়হাট এবং গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রবিবার শিবসাগর জেলায় নতুন করে তিনজনের মৃত্যুর খবর মিলেছে।

Assam Flood
Assam Flood

২১ কোটি টাকার সাহায্য

রিলায়েন্স ফাউন্ডেশনের আর্থিক সহায়তার কথা নিজেই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমের কঠিন সময়ে এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছে নীতা আম্বানির সংস্থা। কোভিড অতিমারীর সময়ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছিল। এবার ২১ কোটি টাকার এই অনুদান ত্রাণ ও পুনর্বাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে রাজ্য সরকার। সমাজমাধ্যমে নীতা আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই আর্থিক সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

Advertisement
Advertisement

শুধু আর্থিক সাহায্যেই থেমে থাকেনি রিলায়েন্স ফাউন্ডেশন। সংস্থার কর্মীরা বন্যাকবলিত এলাকায় সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। দুর্গতদের খাবার, জনস্বাস্থ্য পরিষেবা এবং জরুরি আশ্রয়ের পাশাপাশি গবাদি পশুর জন্যও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে, বন্যায় বাড়িঘর ভেঙে যাওয়া পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে অসম সরকারও। প্রশাসনের তরফে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে রাজ্য প্রশাসন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury