Bengal Liberty: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে এবং মৌসুমী অক্ষের জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, আগামী ৮ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস (Bengal weather update)
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া (Bengal weather update)
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি বেগে)-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ৬ আগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খোলা জায়গায় বজ্রপাত এড়াতে এবং চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/05/modi-video-delete/


