National Handloom Day
National Handloom Day

National Handloom Day : হ্যান্ডলুমে জাগুক স্বদেশি চেতনা! তাঁতশিল্পকে শক্তি দেওয়ার আহ্বান মোদির

Bengal Liberty : ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্যকে আরও জনপ্রিয় করে তুলতে এবং দেশের তাঁতশিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (National Handloom Day)। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে তিনি আবেদন জানান, ভারতীয় হ্যান্ডলুম পণ্য ব্যবহার করুন, নিজের পছন্দের তাঁতের পোশাক পরে একটি ভিডিও তৈরি করুন এবং সামাজিক মাধ্যমে #NationalHandloomDay হ্যাশট্যাগ দিয়ে তা ভাগ করে নিন। তাঁর মতে, এর মাধ্যমে যেমন ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য বিশ্বদরবারে পৌঁছবে, তেমনই উপকৃত হবেন লক্ষ লক্ষ তাঁতশিল্পী (National Handloom Day)।

National Handloom Day
National Handloom Day

হ্যান্ডলুম ব্যবহারে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান (National Handloom Day)

জাতীয় হ্যান্ডলুম দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য আমাদের গর্ব। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের তাঁতশিল্পী ও কারিগরেরা তাঁদের দক্ষতা, সৃজনশীলতা এবং নিষ্ঠার মাধ্যমে এই ঐতিহ্যকে জীবন্ত রেখেছেন। তাঁদের অবদানকে আমি স্যালুট জানাই।” তিনি বলেন, হ্যান্ডলুম শিল্প শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি দেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে গ্রামীণ মহিলারা, এই শিল্পের সঙ্গে যুক্ত। তাই আত্মনির্ভর ভারত গড়ে তোলা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং নারীর আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে হ্যান্ডলুম শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “হ্যান্ডলুম শিল্পের উন্নয়ন এবং তাঁতশিল্পীদের কল্যাণে কেন্দ্র সরকার ভবিষ্যতেও সব ধরনের সহায়তা করবে।”


জাতীয় হ্যান্ডলুম দিবসের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে অনুরোধ করেন, “আপনার পছন্দের হ্যান্ডলুম পোশাক পরে ‘গেট রেডি উইথ মি’ অথবা অন্য কোনও ছোট ভিডিও তৈরি করুন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করুন। এর মাধ্যমে ভারতীয় তাঁতশিল্পের বৈচিত্র্য বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে এবং দেশের তাঁতশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন।”

Advertisement
Advertisement

স্বদেশি আন্দোলনের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার বার্তা (National Handloom Day)

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ১৯০৫ সালের ৭ আগস্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনের মূল বার্তাই ছিল দেশীয় পণ্য ব্যবহার এবং দেশীয় শিল্পকে শক্তিশালী করা। তাঁর কথায়, “যেভাবে স্বদেশি আন্দোলন দেশকে একসূত্রে বেঁধেছিল, আজও সেই চেতনাকে নতুনভাবে জাগিয়ে তোলার সময় এসেছে।” তিনি আরও বলেন, সম্প্রতি দেশজুড়ে বন্ধুত্ব দিবস উদযাপিত হয়েছে। এবার জাতীয় হ্যান্ডলুম দিবসকেও উৎসবের আবহে পালনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, ভারতীয় তাঁতের পোশাক ব্যবহার ও তার প্রচার শুধু দেশের সমৃদ্ধ ঐতিহ্যকেই বিশ্বমঞ্চে তুলে ধরবে না, একই সঙ্গে লক্ষ লক্ষ তাঁতশিল্পীর জীবিকা আরও সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/07/ncpi-9/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury