Khaleda Zia ill
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: ‘গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। ১৩ দিন ধরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর (Dhaka) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে টানাপড়েন চলছে গত ২৪ ঘণ্টা ধরে। যার জেরে দেশের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh Election Commission) জন্য দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে তাঁর দল। বৃহস্পতিবার বিকেলে এই তালিকা ঘোষণা করা হয় বলেই জানা গেছে।

এদিন বিকেলে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে (BNP announces 36 candidate’s list) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে উল্লেখযোগ্য নাম সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী (সিলেট-৪)।
প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রথম দফায় ২৩৭টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল বিএনপির (Bangladesh Nationalist Party) তরফে। গত ৩ নভেম্বর প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারপার্সন খালেদা ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। খালেদার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।

প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলেও অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
