Sharadwat Mukherjee
Sharadwat Mukherjee

Sharadwat Mukherjee: রক্ত বিক্রির অভিযোগে বৈঠক, কর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Bengal Liberty: রক্ত বিক্রির মতো গুরুত্বপূর্ণ অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের ডাকা বৈঠকে একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কের কর্তাদের অনুপস্থিতি ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অভিযোগ, বৈঠকে কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন আধিকারিকদের না পাঠিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অফিসারদের পাঠানো হয় (Sharadwat Mukherjee)।

এদিন বৈঠকের শুরুতেই বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিদের পরিচয় এবং তাঁদের পদমর্যাদা জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরাই সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কের মালিক অথবা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যক্তি কি না, তা জানতে চান তিনি।

Sharadwat Mukherjee
Sharadwat Mukherjee

বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা (Sharadwat Mukherjee)

ব্লাড ব্যাঙ্কগুলির গুরুত্বপূর্ণ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত নেই জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, স্বাস্থ্যসচিবের ডাকা এমন গুরুত্বপূর্ণ বৈঠকে ব্লাড ব্যাঙ্কের মালিক বা প্রশাসনিক আধিকারিকেরা কেন উপস্থিত নেই।

এরপরই বৈঠক কক্ষ থেকেই সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, সশরীরে উপস্থিত থাকা সম্ভব না হলেও স্বাস্থ্য দফতরের তরফে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই অন্তত কর্তৃপক্ষের কাউকে সেই ব্যবস্থার মাধ্যমে বৈঠকে যুক্ত হতে হবে।

Advertisement
Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর বৈঠকে উপস্থিত বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিরা ফোনে তাঁদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। যেসব ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ সশরীরে অথবা ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। তবে যে সব ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ শুধুমাত্র প্রতিনিধিদের পাঠিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হয়। রক্তের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের ডাকা বৈঠকে কর্তৃপক্ষের অনুপস্থিতি নিয়ে এদিন কার্যত কড়া মনোভাবই প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

উল্লেখ্য, মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত থেকে বেআইনিভাবে প্লাজমা আলাদা করে তা কালোবাজারে বিক্রি করে প্রায় ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি করা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এরপরই রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর। একাধিক সংস্থার রেজিস্ট্রেশন বাতিলের ঘোষণাও করা হয়েছে।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/08/11/mallikarjun-kharge-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury