Cyber Attack USA
Cyber Attack USA

Cyber Attack USA : সাইবার হামলাই বিপর্যস্ত আমেরিকা! নেপথ্যে কি ইরানের ষড়যন্ত্র?

Bengal Liberty

১৬১ দিন পরেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত। একাধিক বৈঠকের (Cyber Attack USA) পরেও এখনও কোনও রফাসূত্র মেলেনি। সময় যত এগিয়েছে, ততই জটিল হয়েছে পরিস্থিতি। এরই মধ্যে আমেরিকাজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।গোলাবারুদ, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্রের পর এ বার সাইবার হামলায় জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র। মিনেসোটা, জর্জিয়া, নিউ জার্সি, সাউথ ডাকোটা এবং বোস্টনের মতো এলাকায় সাইবার হামলার জেরে অন্তত ৩০টি পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। দিনরাত এক করেও এখনও পর্যন্ত পরিস্থিতির কোনও স্থায়ী সমাধান মেলেনি। এরই মধ্যে প্রশ্ন উঠছে, এই সাইবার হামলার নেপথ্যে ইরানের কোনও যোগ রয়েছে কি না।

Advertisement
Advertisement

ইরানকে দায়ী করছে ট্রাম্প প্রশাসন(Cyber Attack USA)

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি ইরানকে দায়ী করেছে। তাদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্যেই ইরান এই ধরনের সাইবার হামলার আশ্রয় নিয়েছে। একই সঙ্গে ইরানকে কোনও তৃতীয় শক্তি মদত দিচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই ইরানকে দায়ী করা হচ্ছে বলে দাবি করছেন অনেকে।

Cyber Attack USA
Cyber Attack USA

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গোটা দেশে প্রায় ১ লক্ষ ৫২ হাজারটি সরকারি পানীয় জল সরবরাহ ব্যবস্থা এবং ১৬ হাজারেরও বেশি বর্জ্য জল শোধনাগার রয়েছে।অধিকাংশ পৌরসভা হ্রদ, জলাধার, নদী কিংবা ভূগর্ভস্থ জলস্তর বা অ্যাকুইফার থেকে জল সংগ্রহ করে। পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে সেই জল পৌঁছে দেওয়া হয় মার্কিন নাগরিকদের ঘরে ঘরে। সাইবার হামলার জেরে এই পরিষেবাতেই ব্যাঘাত ঘটেছে বলে জানা যাচ্ছে।

কিন্তু কেন ইরানের তরফে হামলা চালানো হবে(Cyber Attack USA)

প্রসঙ্গত, ইরানের বিভিন্ন শহরে টানা ১৩ দিন ধরে হামলা চালিয়েছিল আমেরিকা। ইরানের একাধিক বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং রেলস্টেশনের মতো পরিকাঠামোতেও হামলা চালিয়েছিল মার্কিন সেনা। বিশ্লেষকদের একাংশের অভিমত, এর পাল্টা হিসেবে ইরান আমেরিকার জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা চালালে তা অস্বাভাবিক হবে না।তাহলে কি স্থল, জল ও আকাশপথে তীব্র সংঘাতের পর এ বার সাইবার দুনিয়াতেও একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আমেরিকা ও ইরান? এই প্রশ্ন ঘিরেই নতুন করে তৈরি হয়েছে টানাপোড়েন।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury