West Bengal Assembly
West Bengal Assembly

West Bengal Assembly : ৬ দিনের মাথায় সাসপেনশন প্রত্যাহার, বুধবারই বিধানসভায় ফিরছেন মার্শাল দেবব্রত

Bengal Liberty : নিউটাউনে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্পে দায়িত্ব পালনের সময় ‘দায়িত্বশীল আচরণ’ না করার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় (West Bengal Assembly)। সেই সাসপেনশনের নির্দেশ এবার প্রত্যাহার করল বিধানসভা। মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে জারি হওয়া শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। ফলে বুধবার থেকে ফের বিধানসভার কাজে যোগ দিতে পারবেন দেবব্রত। আচরণবিধি সংক্রান্ত অভিযোগে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ছ’দিনের মধ্যেই তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল (West Bengal Assembly)।

Advertisement
Advertisement

কেন সাসপেন্ড করা হয়েছিল মার্শালকে? (West Bengal Assembly)

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহার এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল বিধানসভা সচিবালয়। বিধানসভা সূত্রে জানা যায়, একাধিক বিধায়ক তাঁর আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে বিধায়কদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন ক্যাম্পেও তিনি দায়িত্বশীল আচরণ করেননি বলে অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। বিধানসভার ইতিহাসে কোনও কর্মরত মার্শালকে সাসপেন্ড করার ঘটনা এই প্রথম বলে জানা যায়। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের কথা জানানো হয়েছিল। তবে ঘটনার ছ’দিনের মাথাতেই তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হল। বুধবার থেকে ফের বিধানসভার কাজে যোগ দেবেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/11/sharadwat-mukherjee-on-bloodbank-scam/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury