Netaji Subhas Chandra Bose

Netaji: স্বাধীনতা দিবস পর্যন্ত অনশন কর্মসূচি কংগ্রেসের! মিছিলে নামবে এসএফআই

Bengal Liberty

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Netaji)। অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, শুধু সম্মান ফিরিয়ে নেওয়াই যথেষ্ট নয় বলে দাবি করেন তিনি।

Netaji Subhas Chandra Bose

অনন্ত মহারাজের গ্রেফতারের দাবি Netaji

শুভঙ্কর জানিয়েছেন , “ নগেন রায়, বিজেপির রাজ্যসভার সাংসদ, আপনি যেভাবে নেতাজিকে অপমান করছেন, বাংলার মানুষ তা সহ্য করবেন না। কংগ্রেসের মানুষও কোনওভাবেই তা সহ্য করবে না।” নেতাজির প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাংলার সচেতন নাগরিকদের কাছে সত্যাগ্রহে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি জানিয়েছেন, “সুবুদ্ধিসম্পন্ন বাংলার সচেতন নাগরিকদের কাছে আমার আবেদন, সবাই আসুন সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে, নেতাজি ভবনে, এলগিন রোডে। আগামীকাল বিকেল ৪টে থেকে স্বাধীনতা দিবসের দিন সকাল ৮টা পর্যন্ত আমরা অনশন সত্যাগ্রহ ও প্রতিবাদ কর্মসূচি পালন করব।” তিনি আরও বলেন, “স্বাধীনতার দিনে লালকেল্লা থেকে বিজেপি বক্তৃতা দেবে। অথচ এই স্বাধীনতা অর্জনের জন্য, দেশমাতৃকার শৃঙ্খলমোচনের জন্য যিনি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজ তাঁকেই নিয়ে কটূক্তি করা হচ্ছে।”

Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose

বৃষ্টিতেও প্রতিবাদ চলবে

অনন্ত মহারাজের মন্তব্যের জন্য অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, “অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে যে সমস্ত বাজে কথা বলেছেন, তার জন্য অবিলম্বে তাঁকে গ্রেফতার করা হোক। সংসদীয় রীতি মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাজ্যসভার সাংসদ পদ থেকে তাঁকে বহিষ্কার করা হোক – এই দাবি আমরা কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি।” সাধারণ জনগণের প্রতি তিনি বার্তা দিয়েছেন, “ বৃষ্টিতে ভিজেও আমরা এই প্রতিবাদ বিকেল ৪টে থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত চালিয়ে যাব।”

Advertisement
Advertisement

নেতাজিপ্রেমী, নেতাজি-গবেষক এবং বাংলার সমস্ত সাধারণ মানুষকে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শুভঙ্কর সরকার বলেন, “ নেতাজিকে ভালোবাসেন, নেতাজির আদর্শে বিশ্বাস করেন – বাংলার এমন সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন, এই প্রতিবাদে শামিল হোন। ”

Advertisement
Advertisement

এসএফআইয়ের ডাক

কংগ্রেসের পাশাপাশি সমান ভাবে প্রতিবাদ জানিয়েছে এসএফআই। নেতাজির অপমানের প্রতিবাদে শুক্রবার বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে মিছিলে নামবে এসএফআইয়ের সকল সদস্য। প্রতিবাদ মিছিল শুরু হবে বেলা ১.৩০ মিনিট থেকে। মিছিলে সকলকে আসার অনুরোধ জানিয়েছে এসএফআই কমিটি। দক্ষিণ ২৪ পরগণা সমাবেশ চলবে নেতাজির অপমানের প্রতিবাদে।

SFI Rally

একদিকে প্রতিবাদ মিছিলে নামবে এসএফআই, অপরদিকে কংগ্রেসের দৃঢ় প্রতিজ্ঞা। এখন নজর, ১৪ আগস্টে প্রতিবাদ কর্মসূচির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কোনদিকে এগোয়।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury