Mamata on kanyashree : কন্যাশ্রী দিবসে মমতার শুভেচ্ছা, পোস্ট করলেন আন্তর্জাতিক স্বীকৃতির ছবি

Bengal Liberty: 

১৪ অগস্ট কন্যাশ্রী দিবস। এই উপলক্ষে সমাজমাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। নিজের পোস্টে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত একটি ছবিও শেয়ার করেছেন তিনি। তাঁর সরকারের আমলেই ১৪ অগস্টকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।

Advertisement
Advertisement

Mamata on kanyashree 

 

২০১৩ সালে পশ্চিমবঙ্গে চালু হয় কন্যাশ্রী প্রকল্প। মূলত পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ রুখতে কিশোরী ও তরুণীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প শুরু হয়। পরবর্তীতে আন্তর্জাতিক স্তরেও এই প্রকল্প স্বীকৃতি পায়। ২০১৭ সালে নেদারল্যান্ডসের হেগে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশ্রীকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম সেরা জনপরিষেবা উদ্যোগ হিসেবে সম্মানিত করা হয়।

 

Mamata on kanyashree রাজনৈতিক চর্চা

 

একদিকে পুরনো প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি এবং অন্যদিকে নিজের সরকারের উদ্যোগের কথা তুলে ধরে কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নতুন সরকার একই প্রকল্পের নাম পরিবর্তন করে ‘কন্যারত্ন’ হিসেবে সামনে আনছে। ফলে প্রকল্পের নাম এবং তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Mamata on kanyashree
Mamata on kanyashree

Mamata on kanyashree নতুন সরকারের ‘কন্যারত্ন’ দিবস পালন

 

তবে সরকার বদলের সঙ্গে প্রকল্পের নামেও এসেছে পরিবর্তন। মে মাসে রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে ‘কন্যারত্ন’ করেছে। সেই অনুযায়ী, ১৪ অগস্ট কন্যারত্ন দিবস পালন করা হচ্ছে। ধনধান্য অডিটোরিয়ামে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারাও সেখানে অংশ নেবেন।

Mamata on kanyashree

তৃণমূলের আমলে চালু হওয়া এই প্রকল্পের নাম পরিবর্তনকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থানও সামনে আসছে। তবে নাম বদল হলেও কিশোরীদের শিক্ষা, আর্থিক সহায়তা এবং বাল্যবিবাহ প্রতিরোধই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ফলে নতুন সরকারের আমলে প্রকল্পের মূল উদ্দেশ্য ও কার্যকারিতা কতটা বজায় থাকে, সেদিকেই নজর থাকবে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ১৪ দিনের হেফাজতের আবেদন! নির্মল ঘোষ গ্রেফতার হতেই থানায় ডিজে বাজিয়ে উল্লাস বিজেপির

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury