Bengal Liberty
নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে ফের অপপ্রচারের অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে (Netaji)। নিউ আলিপুরে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা নেতাজির মূর্তি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়েছে। অথচ সেই সংস্কারের ঘটনাকেই মূর্তি ভাঙচুরের ঘটনা হিসেবে তুলে ধরে বিরোধী পক্ষ। এমনকি শাসকদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার সমাজ মাধ্যমে চালানো চেষ্টা করে।
কলকাতার নিউ আলিপুরের বটতলা মোড়ে নেতাজির আবক্ষ মূর্তির ডান হাত ভাঙা থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। ৮১ নম্বর ওয়ার্ডের বটতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সুবিশাল মূর্তির ডান হাতের কবজির অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতারাও ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ঘটনার সত্যতা প্রকাশ পায় সমাজ মাধ্যমের একটি ভিডিওতে। ফের অভিযোগের আঙুল ওঠে বিরোধীপক্ষের দিকে।

আরও খবর
উল্লেখ্য, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত চিহ্নিতকরণ এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জী নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছিল, যখন মূর্তিটি সংস্কার বা তেরঙা দিয়ে ঢেকে উদ্যোগ নেন, তখন রাতের অন্ধকারে মূর্তি ভাঙচুরের করা হয়। ফলস্বরূপ অভিযোগ ও রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল।
নেতাজির মতো দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পুরনো ও ভঙ্গুর মূর্তির সংস্কারের উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। কিন্তু সেই ভঙ্গুর মূর্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বিরোধী পক্ষ। নতুন করে দেশনায়কের মূর্তি গড়ে তোলার প্রচেষ্টাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করেছে তারা। ফলে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা এবং ক্ষোভের সঞ্চার হয়েছিল শাসকদলের বিরুদ্ধে। উল্লেখ্য, বঙ্গের গৌরব, ঐতিহ্য এবং মনীষীদের সম্মান পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার।

নেতাজিকে নিয়ে অপপ্রচার নয়
দলীয় সূত্রে দাবি, নেতাজিকে নিয়ে অপপ্রচার নয়, সামনে আসুক প্রকৃত তথ্য। মূর্তি সংস্কারের ঘটনাকে ভাঙচুরের গল্প বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার নির্দেশ দিয়েছে শাসকদল। অপপ্রচারের কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করার প্রয়োজনীয়তা জানিয়েছে দলের তরফ থেকে। নেতাজি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাঙালির গর্ব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ দেশনায়ক। তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান দেখানোই সকলের দায়িত্ব ও কর্তব্য বলে জানিয়েছে বর্তমান সরকার।


