Independence Day
Independence Day

Independence Day: স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট! কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ পাহারায় মোড়া মহানগরী

Bengal Liberty: স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের নিরাপত্তা ব্যবস্থায় এবার নজিরবিহীন কড়াকড়ি। সাম্প্রতিক সময়ে ভিনরাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি সংগঠনের সদস্য ও চর গ্রেফতারের ঘটনার পর এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রেড রোডের মূল কুচকাওয়াজ এবং সামগ্রিক শহরজুড়ে নিরাপত্তার তদারকিতে কলকাতা পুলিশের পাশাপাশি এবার চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

রেড রোডের নিরাপত্তায় কড়া বন্দোবস্ত (Independence Day)

আগামীকাল, ১৫ আগস্ট রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে একাধিক ভিভিআইপি ও ভিআইপি উপস্থিত থাকবেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, রেড রোডের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ১৩টি জোন এবং ২৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে রেড রোড ও তার আশপাশের এলাকায় মোট ১২টি ওয়াচ টাওয়ার, স্যান্ডব্যাগ এবং কুইক রেসপন্স টিম (QRT) রাখা হচ্ছে। এছাড়া রেড রোডে একাই ১,৫০০ পুলিশকর্মী-সহ বিশাল বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকছে।

Advertisement
Advertisement

পুলিশকর্মীদের জন্য কঠোর নির্দেশ (Independence Day)

আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে লালবাজার। ডিউটির সময়ে কোনওভাবেই পুলিশকর্মীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা সেলফি তুলতে পারবেন না। পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দর্শকদেরও নির্দিষ্ট সীমার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

Advertisement
Advertisement

শহরজুড়ে মেগা সিকিউরিটি ও ট্রাফিক নিয়ন্ত্রণ (Independence Day)

শুধু রেড রোড নয়, গোটা কলকাতাজুড়েই মোটা নিরাপত্তার জাল বোনা হয়েছে। কলকাতা পুলিশের ৩,০০০ কর্মীর পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি চালাবে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লালবাজারের পক্ষ থেকে হোটেল ও লজগুলিতে তল্লাশির পাশাপাশি রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্লক রেইড ও নাকা চেকিং চালানো হচ্ছে।

পাশাপাশি, ১৫ আগস্ট মেয়ো রোড, কিংসওয়ে, ক্যাসুরা এবং খিদিরপুর রোড সংলগ্ন এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ রাখা হবে। এবারের রেড রোডের কুচকাওয়াজে মোট ১২টি ট্যাবলো অংশ নেওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে, স্বাধীনতা দিবসের দিন সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/14/padma-hilsa-import/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury