CEO will be present at Sonagachi's form fill-up camp
Bengal Liberty: কমিশনের দ্বারা এবার বিশেষ সুবিধা পেতে চলছে কলকাতার যৌনপল্লীর কর্মীরা।
SIR আতঙ্ক ও ফর্ম সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা তিনটি সংগঠন—‘সোশাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’, ‘উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এবং ‘আমরা পদাতিক’। চিঠিতে তাঁরা জানায়, অনেক যৌনকর্মী ফর্ম ফিলআপে ভয় পাচ্ছেন, এমনকী আতঙ্কে পল্লি ছেড়ে চলে যাচ্ছেন।
চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের সিইও দপ্তর জানিয়েছিল, হিয়ারিং পর্বে যৌনকর্মীদের জন্য আলাদা বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হবে এবং সিইও নিজেও সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি সিইও সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচন আধিকারিক (DEO) ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন।
এরই মাঝে উত্তর কলকাতার DEO জানান, ৯ ডিসেম্বর সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে বিশেষ এনিউমারেশন ফর্ম ক্যাম্পের ব্যবস্থা করা হবে। ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকাগুলিতে কমিশনের আধিকারিকরা গিয়ে যৌনকর্মীদের সমস্যা শুনবেন এবং প্রয়োজনীয় সহায়তা করবেন। তবে সোনাগাছি ছাড়া কলকাতার অন্য যৌনপল্লিগুলিতে এ ধরনের ক্যাম্প হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
সব মিলিয়ে মনে করা হচ্ছে , রাজ্যের সিইও দপ্তরের এই পদক্ষেপে উপকৃত হবেন কলকাতার হাজারও যৌনকর্মী।
