Re-election
Bengal Liberty Desk, Kolkata:
প্রথম দফার নির্বাচনে একাধিক জায়গায় অশান্তি ও অনিয়মের অভিযোগ ওঠায় কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ছয়টি বিধানসভা কেন্দ্রে ৬২টি বুথে পুনরায় ভোটগ্রহণের ঘোষণা করা হয়েছে।

৬২টি বুথে ২৬ এপ্রিল পুনরায় ভোটগ্রহণ
প্রথম দফার নির্বাচনে একাধিক জায়গায় অশান্তি ও অনিয়মের অভিযোগের জেরে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে মোট ৬টি বিধানসভা কেন্দ্রের ৬২টি বুথে ২৬ এপ্রিল পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, নওদা বিধানসভা কেন্দ্রের ১৪টি বুথ, ডোমকলের ১৬টি বুথ, আসানসোল দক্ষিণের ৫টি বুথ, কুমারগঞ্জের ৯টি বুথ, লাভপুরের ৭টি বুথ এবং দুবরাজপুরের ১১টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের দিন এই বুথগুলিতে অশান্তি, ভোটারদের বাধা দেওয়া এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই রিপোর্ট তলব করে বিষয়টি পর্যালোচনা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্নির্বাচনের দিন সংশ্লিষ্ট বুথগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।
