Bengal Liberty, ১৬ মে: ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। আর তার আগে শনিবার ফলতার মাটি থেকে কার্যত রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঝুঁকবে না বলা ‘পুষ্পা’ এখন কোথায়? (Falta Re-election)
উল্লেখ্য, ২৯ এপ্রিল নির্বাচনের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার কড়া বার্তার জবাবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’। এরপর দীর্ঘ কয়েকদিন তাঁকে এলাকায় দেখা যায়নি। এদিন সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু অধিকারী বলেন, “পুষ্পা না কী যেন নাম! যত অভিযোগ আছে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন।” তিনি স্পষ্ট করে দেন, সাধারণ মানুষের ওপর যাঁরা প্রভাব খাটিয়ে ভয় দেখিয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে পুলিশ।
Honorable Chief Minister: “আগের মুখ্যমন্ত্রীর ইশারায় যারা প্রমাণ লোপাট করেছেন তাদের ব্যবস্থা আছে!”@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengalcm #westbengalnews #westbengal #abhaya #rgkar #reopen #suvenduadhikaribengalcm pic.twitter.com/1Guv5fQWUl
আরও খবর
— Bengal Liberty (@bengalliberty1) May 16, 2026
লক্ষাধিক ভোটে জয়ের লক্ষ্য (Falta Re-election)
কেবল আক্রমণ নয়, এদিন ফলতার মানুষের কাছে এক বড় জয়ের আবদারও করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। শুধু দেবাংশুকে জেতানো নয়, এক লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন।” ফলতার প্রায় ২ লক্ষ ২৫ হাজার ভোটারদের ওপর আস্থা রেখে তিনি জানান, মানুষের সমর্থনই তাঁদের প্রধান শক্তি এবং এই সমর্থন দিয়েই ‘সন্ত্রাসের সংস্কৃতি’র অবসান ঘটবে।

ফলতার উন্নয়নের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী (Falta Re-election)
রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ফলতার অনুন্নত পরিকাঠামো নিয়েও কথা বলেন শুভেন্দু। তিনি কথা দেন, পুনর্নির্বাচনের পর ফলতার রাস্তা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দায়িত্ব তিনি নিজে কাঁধে নেবেন।
সবমিলিয়ে,ফলতার পুনর্নির্বাচন এখন কার্যত প্রেস্টিজ ফাইট। একদিকে বাহুবলী ইমেজের পতনের ইঙ্গিত, আর অন্যদিকে উন্নয়নের প্রতিশ্রুতি। শেষ হাসি কে হাসবে, তা বলবে ফলতার মানুষ।


