এনসিপিআই নিয়ে কৌতুহল বাড়ালেন হুমায়ুন, ছবি পোস্ট সমাজ মাধ্যমে
এনসিপিআই নিয়ে কৌতুহল বাড়ালেন হুমায়ুন, ছবি পোস্ট সমাজ মাধ্যমে

এনসিপিআই নিয়ে কৌতুহল বাড়ালেন হুমায়ুন, ছবি পোস্ট সমাজ মাধ্যমে

Bengal Liberty : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল শিবির তিন ভাগে বিভক্ত। একটি অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন হলেও অন্য দুটি অংশ কী বিজেপির সঙ্গে রয়েছে? তাই নিয়ে কৌতুহলের শেষ নেই রাজনৈতিক মহলে। এই আবহে সেই জল্পনা আরও উস্কে দিলেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই বক্তব্যের সমর্থনে ফেসবুকে পোস্টও করেছেন তিনি।

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা তৃণমূল, গণতান্ত্রিক তৃণমূল ও এনসিপিআইতে বিভক্ত হয়েছে ঘাসফুল শিবির। ঋতব্রতর গণতান্ত্রিক তৃণমূল বিজেপির সঙ্গে কিছুটা হলেও সখ্যতা রেখে চললেও এনসিপিআইকে ঘিরে অনেকের মনেই কৌতুহল রয়েছে। এবার সেই কৌতুহল আরও কিছুটা বাড়িয়ে সমাজ মাধ্যমে কিছু ছবি ও লেখা পোস্ট করলেন হুমায়ুন কবীর। সেই ছবিতে প্রাক্তন এই বিধায়ক লিখেছেন, মমতা তৃণমূলের পার্টি অফিস দখল করছে এনসিপিআই। এনসিপিআই এখন বিজেপির সহযোগী দল হিসাবে আত্মপ্রকাশ করছে। হেমন্তের কুয়াশা সরে এখন আকাশ পরিষ্কার হচ্ছে। এরপর তাঁর প্রশ্ন, তাহলে কী গণতান্ত্রিক তৃণমূলও ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে ভিড়ছে?


ইতিমধ্যেই এনসিপিআই সাংসদরা বিজেপি শিবিরের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে। এই যোগাযোগ যে এনসিপিআইয়ের নীচ স্তর পর্যন্ত কাজ করছে, হুমায়ুনের পোস্টেই তা স্পষ্ট। কারণ, তিনি যে ছবিগুলি পোস্ট করেছেন, তাতে মোদী ছবি যুক্ত ফ্রেক্সও পার্টি অফিসের বাইরে ঝুলতে দেখা গিয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।