Bengal Liberty
প্রকৃতির(Arunachal Floods) রুদ্ররূপ অরুণাচল প্রদেশে। আচমকা হড়পা বানের জেরে কার্যত বিপর্যস্ত পাহাড়ি এলাকা। ভয়াবহ জলের তোড়ে ভেসে গিয়েছে ভারতীয় সেনার দু’টি শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।

আচমকা হড়পা বানে বিপর্যয়(Arunachal Floods)
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির পর পাহাড়ি নদী ও নালায় আচমকাই জলস্তর বেড়ে যায়। মুহূর্তের মধ্যে সেই জল ভয়াবহ স্রোতের আকার নেয়। জলের তোড়ে সেনার দু’টি শিবির ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু সামগ্রীও ভেসে যায়।
নিখোঁজ পাঁচ জওয়ান(Arunachal Floods)
ঘটনার পর থেকেই পাঁচ সেনা জওয়ান নিখোঁজ। তাঁদের সন্ধানে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলও পরিস্থিতি মোকাবিলায় নেমেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে খবর।
আরও খবর
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ(Arunachal Floods)
নিখোঁজ জওয়ানদের সন্ধানে নদী ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও সেনাবাহিনী। প্রবল বৃষ্টি এবং ফের হড়পা বান আসার আশঙ্কায় উদ্ধারকারী দলগুলিকেও সতর্ক থাকতে হচ্ছে।
বাড়ছে উদ্বেগ(Arunachal Floods)
অরুণাচলের মতো পাহাড়ি এলাকায় বর্ষার সময়ে হড়পা বান ও ভূমিধসের আশঙ্কা থাকে। তবে সেনা শিবিরেই এমন ভয়াবহ বিপর্যয় ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। নিখোঁজ পাঁচ জওয়ানকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে সকলে।



