SSC Exam
SSC Exam

SSC Exam : রাষ্ট্রপতির দ্বারস্থ ৪৪ হাজারের বেশি নাগরিক! যোগ্য প্রার্থীদের চাকরির দাবি

Bengal Liberty

২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস(SSC Exam) কমিশনের নিয়োগ প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে এবার রাষ্ট্রপতির কাছে গণস্মারকলিপি জমা দিলেন নাগরিকদের একাংশ। উদ্যোক্তাদের দাবি, ৪৪,১৬৩ জন নাগরিকের স্বাক্ষর-সম্বলিত এই স্মারকলিপি রাষ্ট্রপতির সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের পাশাপাশি যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হয়ে যাওয়ার বিষয়টিই স্মারকলিপিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার নিয়োগ হয়েছিল। পরবর্তীকালে তদন্তে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল হওয়ায় যোগ্য এবং অযোগ্য প্রার্থীরা একই পরিণতির মুখে পড়েছেন বলে অভিযোগ নাগরিক উদ্যোক্তাদের।

Advertisement
Advertisement

এসএসসি নিয়োগ বাতিলের জেরে সাংবিধানিক প্রশ্ন নাগরিকদের(SSC Exam)

এই পরিস্থিতিতে যোগ্য বলে দাবি করা প্রার্থীদের চাকরি ও জীবিকার অধিকার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। স্মারকলিপিতে সংবিধানের ১৪, ২১, ৩১১ এবং ৫১(ক) অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টির সাংবিধানিক ও মানবিক দিক বিবেচনার আবেদন জানানো হয়েছে।

উদ্যোক্তাদের বক্তব্য(SSC Exam)

এই কর্মসূচি কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটি সম্পূর্ণ স্বাধীন নাগরিক উদ্যোগ। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের উদ্বেগ সাংবিধানিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তাঁদের দাবি, যাঁরা কোনও অনিয়মের সঙ্গে যুক্ত নন বলে দাবি করছেন, তাঁদের বক্তব্য ও স্বার্থও পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন।

SSC Exam
SSC Exam

গণস্বাক্ষর কর্মসূচির উদ্যোক্তা শাওন আদিত্য বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁরা তাঁদের সম্মিলিত কণ্ঠস্বর রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন। এখন স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলি যথাযথ গুরুত্ব দিয়ে সাংবিধানিকভাবে বিবেচনা করা হবে বলেই তাঁদের প্রত্যাশা। ফলে ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলকে ঘিরে আইনি বিতর্কের পাশাপাশি এবার নাগরিক উদ্যোগের মাধ্যমে বিষয়টি ফের সাংবিধানিক পরিসরে আলোচনায় উঠে এল।

 

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury