Supreme Court

Supreme Court: প্রাণঘাতী ইঞ্জেকশনের আবেদন খারিজ! আপাতত ফাঁসিই মৃত্যুদণ্ডের পদ্ধতি

Bengal Liberty

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন বা বিকল্প পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, কেন্দ্র চাইলে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিকল্প পদ্ধতিগুলি নিয়ে পর্যালোচনা করতে পারে।

"Less Painful" Lethal Injection For Death Penalty? Supreme Court Says No

কী দাবি ছিল আবেদনে?

আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা জনস্বার্থ মামলায় ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যু এবং গ্যাস চেম্বারের মতো পদ্ধতি চালুর আবেদন করা হয়েছিল। দাবি করা হয়, ফাঁসির তুলনায় এই পদ্ধতিগুলিতে মৃত্যুদণ্ড কার্যকর করতে কম সময় লাগে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির যন্ত্রণাও কম হতে পারে। আবেদনে ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

Advertisement
Advertisement

‘বিকল্প পদ্ধতি খতিয়ে দেখতে পারে কেন্দ্র’

আবেদনকারীর যুক্তি অনুযায়ী, ফাঁসির পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে প্রায় ৪০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে প্রাণঘাতী ইঞ্জেকশন বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সময় অনেক কম লাগতে পারে। আবেদনকারীর দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও এমন পদ্ধতি গ্রহণ করা উচিত যেটা কম যন্ত্রণাদায়ক হয়। যদিও আদালত জানিয়েছে, এই রায়কে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখা যাবে না। ভবিষ্যতে নতুন বৈজ্ঞানিক, চিকিৎসাবিজ্ঞানভিত্তিক বা অভিজ্ঞতালব্ধ প্রমাণের ভিত্তিতে বিকল্প পদ্ধতির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি পর্যালোচিত হবে। কেন্দ্র চাইলে এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবে। মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতিগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

এর আগে ২০২৫ সালের ১৫ অক্টোবর শুনানির সময়ও বিষয়টি নিয়ে কেন্দ্রের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফাঁসি অথবা প্রাণঘাতী ইঞ্জেকশনের মধ্যে একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও উঠেছিল। তবে কেন্দ্র হলফনামায় জানিয়েছিল, এমন ব্যবস্থা বাস্তবে কার্যকর করা সম্ভব নয়। কেন্দ্রের পক্ষে আইনজীবী সোনিয়া মাথুর যুক্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি পরিবর্তনের বিষয়টি মূলত সরকারের নীতিগত সিদ্ধান্তের আওতাভুক্ত। আপাতত সেই অবস্থানই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে দেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসিই থাকছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury