viral menu card
Bengal Liberty: ৭ই ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান। সমাজ মাধ্যমে একদিকে যেমন ভাইরাল ব্রিগেডের ময়দানের গীতা পাঠ। অপরদিকে নেটিজেনদের মন জয় করল গোবরডাঙ্গার নব দম্পতির বিয়ের মেনু কার্ড। জয় শ্রীরাম থেকে জয় শ্রীকৃষ্ণ। খাবারের মেনুর পাশাপাশি বড় করে লেখা ‘হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই’। যা মন জয় করেছে হিন্দু সম্প্রদায়ের বহু অংশের।
বিয়ের মেনু কার্ডে নতুনত্ব মাঝে মধ্যেই নজরে আসে। কখনও পরিবেশ সচেতন মূলক বার্তা কখনও বা কাব্যিক ছন্দে লেখা কোনও বার্তা সাড়া ফেলে সমাজমাধ্যমে। তবে অভিনব উপায়ে হিন্দুত্বের বার্তা সমাজমাধ্যমে এই প্রথম ভাইরাল হল। খাবারের মেনুর পাশাপাশি গীতার শ্লোক শ্রীকৃষ্ণের বাণী ও হিন্দুত্বের প্রচার দিয়ে মোরা, গেরুয়া বিয়ের মেনু কার্ড সাড়া ফেলেছে বিশ্বে।
