WB Health Department: মালদহে একের পর এক শিশুমৃত্যু! তদন্তে স্বাস্থ্য দফতর

Bengal Liberty

মালদহে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দফতর (WB Health Department) । মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আগস্ট মাসে মালদহে শিশুমৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৮০ পেরিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রিপোর্ট তলবের পাশাপাশি এবার সরেজমিনে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (প্রশাসন) প্রলয় আচার্যের নেতৃত্বে স্বাস্থ্য ভবনের বিশেষ প্রতিনিধি দল মালদহে যাবে। বিশেষজ্ঞ কমিটির বাকি সদস্যরা হলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাজশেখর সরকার, এসএসকেএমের নিওন্যাটোলজি বিভাগের প্রধান বিজন সাহা এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ভোলানাথ আইচ।

Malda Medical College Row | Row over new-born children died in Malda  Medical College dgtld - Anandabazar

মালদহে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ WB Health Department

এ ছাড়াও রাজ্যের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU)-এর নোডাল অফিসার পম্পা চক্রবর্তী এবং নিওনেটাল নার্সিংয়ের এক আধিকারিকও প্রতিনিধি দলের সঙ্গে মালদহে যাবেন। স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, শিশুমৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটিকে। শুধু মৃত্যুর কারণ নয়, ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা-সহ সমস্ত দিক খতিয়ে দেখতে বলা হয়েছে।

মালদহ মেডিক্যালে একদিনে ১০ শিশুর মৃত্যু, এক সপ্তাহে ৬০, রিপোর্ট তলব -  KhaborOnline

শনিবার মালদহে গিয়ে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করবে কমিটি। তদন্তের পর তৈরি রিপোর্ট স্বাস্থ্য দফতরের হাতে জমা পড়বে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury