Bengal Liberty
ভালো রান্না করার জন্য চাই অল্প একটু মশলা। যেকোনও রান্নায় মশলা ছড়িয়ে দিলেই অপছন্দের(Everest)খাবার হয়ে যায় পছন্দের। মাংসের ঝোল হোক কিংবা ডিমের কারি বা সুস্বাদু মায়ের হাতের শুক্তো, মশলা ছড়িয়ে দিলেই মুশকিল আসান। যুগের পর যুগ ধরে এইরকম ভাবেই মায়েদের হেঁসেলে চমৎকার রান্নার গন্ধে সারা পাড়া একদম ম-ম করে। কিন্তু সেই বিশ্বাসের সুস্বাদু মশলাই যদি পরিবারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়, তাহলে কী হবে? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র তরফ থেকে ভারত বিখ্যাত মশলার ব্র্যান্ড এভারেস্টের হিং সহ সমস্ত রকম মশলাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হল।

ঠিক কী অভিযোগ(Everest)
এফএসএসআই সূত্রের খবর, এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে দেশের নামী হিংয়ের ব্র্যান্ডগুলির উপর নজরদারি শুরু করে সংস্থা। মুম্বই ও গুজরাটে এভারেস্টের কারখানা থেকে সংগ্রহ করা হয় পণ্যের নমুনা। সংগৃহীত হিং গুণগতমানের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।

জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী হিংয়ে ন্যূনতম ৫ শতাংশ অ্যালকোহল-দ্রবণীয় নির্যাস থাকা বাধ্যতামূলক। কিন্তু পরীক্ষায় দেখা যায়, তাতে রয়েছে ০ থেকে ৩ শতাংশ। অর্থাৎ, প্রয়োজনের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম কাঁচা হিং ব্যবহার করা হয়েছে।এর পাশাপাশি মশলাগুলিতে অতিরিক্ত মাত্রায় স্টার্চ মিলেছে। সাধারণত ১৫ শতাংশ স্টার্চ দেওয়া যায়, কিন্তু এখানে ৩২ শতাংশ স্টার্চ মেলার পরেই এফএসএসআই এভারেস্টের সমস্ত রকম মশলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
আরও খবর
তুকারাম মুন্ডের আবির্ভাব(Everest)
২০২৬ সালের মে মাসে ২৫ বার বদলির মুখোমুখি হওয়া তুকারাম মুন্ডে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার পদ গ্রহণ করেন। ঠিক তাঁর আসার পর থেকেই দ্রুতগতিতে খাবারের গুণমান নিয়ে একাধিক বড় নামকরা রেস্তরাঁয় গিয়ে পরিদর্শন শুরু করেন। সেখানে খাবারের নামে মানুষের শরীর নিয়ে ছিনিমিনি খেলার ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তুকারাম মুন্ডে। এর পাশাপাশি পান মশলার বিজ্ঞাপন করার জন্য বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বিরুদ্ধেও নোটিশ জারি করেন তিনি।অনেকের মতে, এভারেস্ট মশলার পর্দাফাঁস করার নেপথ্যে নিশ্চিতভাবেই তুকারাম মুন্ডের বড় ভূমিকা আছে। দেখার বিষয় হবে, ভবিষ্যতে আরও কতটা কঠিন পদক্ষেপ গ্রহণ করেন মহারাষ্ট্রের সিংহম।



