Weather Alert
Weather Alert

Weather Alert : দক্ষিণবঙ্গে বৃষ্টিতে রাশ, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি!

Bengal Liberty : ভাদ্রের প্যাচপ্যাচে গরমে আপাতত কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সাময়িকভাবে কমলেও রাজ্য থেকে পুরোপুরি কাটছে না বর্ষার আমেজ (Weather Alert)। বরং উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও টানা বৃষ্টির কারণে ভাদ্রের চেনা গরমের অনুভূতি আপাতত কিছুটা কম (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে আগামী কয়েক দিন একেবারে শুষ্ক থাকবে না আবহাওয়া। একাধিক জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিশেষ নজরে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও স্থানীয় ভাবে বৃষ্টি হতে পারে। কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার রোদের দেখা মিললেও আবহাওয়ার পুরোপুরি পরিবর্তন হচ্ছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিবেশ বজায় থাকবে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় মালদা, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রভাব আরও কয়েক দিন সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

কলকাতার আবহাওয়া (Weather Alert)

গত দু’-এক দিনের টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তবে আগামী তিন থেকে চার দিনে শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কখনও মেঘ সরিয়ে রোদের দেখা মিলতে পারে, আবার কখনও আকাশ ঢেকে যেতে পারে মেঘে। শহরের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ সময় আংশিক মেঘলা আকাশই থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা না থাকায় আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/04/student-protest-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury