Bengal Liberty
বিশ্বের মানচিত্রে ভৌগোলিক বৈষম্য(India)দূর করতে রাষ্ট্রপুঞ্জের নতুন উদ্যোগকে সমর্থন করল ভারত। তবে সেই সমর্থনের পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানচিত্রে কোনও রকম ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনা যে মেনে নেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সার্বভৌম ভূখণ্ডকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ীই দেখাতে হবে।

নতুন বিশ্বমানচিত্র নিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত(India)
গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘Correct the Map’ শীর্ষক একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মূল লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক আয়তনকে আরও সঠিকভাবে তুলে ধরা এবং সমান-ক্ষেত্রফলভিত্তিক মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়া। প্রস্তাবটি টোগোর নেতৃত্বে আনা হয় এবং ১৬৪টি দেশ এর পক্ষে ভোট দেয়।

প্রস্তাবকে সমর্থন ভারতের(India)
এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারতও। তবে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ভারতের ভোট কোনও নির্দিষ্ট বিশ্বমানচিত্র, মানচিত্রের প্রক্ষেপণ বা জাতীয় সীমানার নির্দিষ্ট কোনও উপস্থাপনাকে অনুমোদন করার অর্থ নয়। বরং সমান-ক্ষেত্রফলভিত্তিক মানচিত্রের মূল নীতিকে সমর্থন করেই ভারত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
আরও খবর
জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে কড়া বার্তা(India)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের সার্বভৌম ভূখণ্ডের মধ্যে থাকা জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ীই দেখাতে হবে। কোনও ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনা গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট, ধারাবাহিক এবং আপসহীন। রাষ্ট্রপুঞ্জের এই উদ্যোগ মূলত বিশ্বের বিভিন্ন মহাদেশের প্রকৃত আপেক্ষিক আয়তনকে মানচিত্রে আরও সঠিকভাবে তুলে ধরার উদ্দেশ্যে। প্রস্তাবটি কোনও নির্দিষ্ট বিশ্বমানচিত্রকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে না এবং আন্তর্জাতিক সীমান্ত বা বিতর্কিত অঞ্চল সংক্রান্ত রাজনৈতিক মানচিত্রের বিষয়ও এর আওতায় নেই।



