Bengal liberty : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ জানাতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রবিবার ইমেল মারফত সেই কথা জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে কী কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়ে বিস্তারিতভাবে ইমেলে কিছু লেখেননি প্রধান বিচারপতি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে তিনি ইমেল মারফত এই বিষয়ে জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার ইন্ডিয়া গেট থেকে মিছিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলের। সেই মতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে সময় চাওয়া হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি দেখা করলেন না।


