C.M. Suvendu Adhikari
C.M. Suvendu Adhikari

চোরবাগান সার্বজনীনের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাস্তার প্রস্তাব

Bengal Liberty : উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো চোরবাগান সার্বজনীনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। এ বছর ৯১তম বর্ষে পদার্পণ করল চোরবাগান সার্বজনীনের দুর্গাপুজো। এ বারের পুজোর বিশেষ আকর্ষণ ‘Beyond Sound Arab’ থিম। শিল্পী সুশান্ত ও শিবানী পালের ভাবনায় সেজে উঠেছে পুজোমণ্ডপ। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পুজোমণ্ডপ।

পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই বাংলার দুর্গাপুজো ও মহালয়ার ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পরিবেশিত মহালয়ার অনুষ্ঠান দুর্গাপুজোর আগমনী বার্তা বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেয়। অথচ সেই কিংবদন্তি বেতারশিল্পীকে নিয়ে কোনও কাজ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এ দিন কার্তিক মহারাজকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাস্তা করার প্রস্তাব সংশ্লিষ্ট রোড রিনেমিং কমিটির কাছে পাঠানো হবে। পাশাপাশি, কিংবদন্তি এই বেতারশিল্পীর একটি আবক্ষ মূর্তি স্থাপনেরও ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়াও, মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারকে সম্মানিত করার বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা বিশিষ্ট ব্যক্তিত্বদের যথাযথ সম্মান জানানোর উপরেও জোর দেন তিনি।

সব মিলিয়ে, চোরবাগান সার্বজনীনের ৯১তম বর্ষের পুজো উদ্বোধনের মঞ্চে এক দিকে দুর্গোৎসবের সূচনা, অন্য দিকে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতি সংরক্ষণের প্রসঙ্গ উঠে এল। এ দিকে, পুজোর প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।