Mamata Suvendu on Messi trip Kolkata
Mamata Suvendu on Messi trip Kolkata

Mamata Suvendu on Messi trip Kolkata: ‘এমন খেলা হয়েছে গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়েছে পিসি’, যুবভারতীর ঘটনায় মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর

Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে (Vivekananda Yuba Bharati Krirangan) বেনজির বিশৃঙ্খলার ছবি। ময়দানে এসেও ফুটবলের ভগবানকে কাছ থেকে দর্শন করতে না পারার ক্ষোভ। চেয়ার থেকে বোতল ভাঙা, ব্যানার ছেঁড়া, পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় যুবভারতী স্টেডিয়াম জুড়ে। আর তার সাক্ষ্মী থাকলো শনিবারের তিলোত্তমা। এদিনের ঘটনায় আগেই সোচ্চার হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছিলেন শুভেন্দু। আর এবার হুগলির বলাগড়ে পরিবর্তন সংকল্প সভা থেকেও মমতাকে একহাত নিয়ে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু।

শুভেন্দুর আক্রমণ (Mamata Suvendu on Messi trip Kolkata)

আজ, শনিবার হুগলির বলাগড়ে রাজ্য জুড়ে তৃণমূলের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে ছিল পরিবর্তন সংকল্প সভা। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “মেসিকে দিয়ে বলাতে চেয়েছিলেন ‘খেলা হবে’। এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গিয়েছে। মানুষের টাকা ফেরত দিতে হবে। আর অরূপ-সুজিতকে কোমড়ে দড়ি পরিয়ে জেলে নিয়ে যেতে হবে।”

Lionel Messi Kolkata Chaos
Lionel Messi Kolkata Chaos

উল্লেখ্য, এদিন দুপুরেই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতারির দাবি জানিয়েছিলেন শুভেন্দু।

SIR- এর প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, “উত্তর প্রদেশের মত ধর্ষকদের এনকাউন্টার হবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে। ৫৯ লক্ষ নাম বাতিল হয়েছে। এরপর ১ কোটি হেয়ারিং হবে। যাবেন কোথায়, পালাতে দেওয়া হবে না। সবে ব্রেকফাস্ট হয়েছে। লাঞ্চ এখনও হয়নি। ডিনার বাকি আছে। SIR- এর সেমিফাইনাল। ফাইনাল ছাব্বিশের নির্বাচন।

৭ ডিসেম্বর, গত রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ’- এর অনুষ্ঠানে
প্যাটিস কাণ্ড নিয়ে এদিন মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, “এই ঘটনায় একজন বিশেষভাবে সক্ষম ছেলেকে পুলিশ জঙ্গি ধরার মত ধরে নিয়ে গিয়েছিল। অথচ মন্দির সহ হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতারি শূন্য!”

গত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগরের জনসভার কথা স্মরণ করিয়ে বাংলার মা-বোনেদের কাছে শুভেন্দু আর্জি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও জনসভায় গেলে সোনার হার, চুরি, কানের দুল খুলে বাড়িতে রেখে যাবেন। গহনা পড়ে যাবেন না। তৃণমূলের চোরেরা সব খেয়ে এখন সভায় মা-বোনেদের গহনা চুরিও করছে।’ গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলাকালীন গলার হার খোয়ান একাধিক মহিলা।

Messi at Kolkata Yuva Bharti Chaos
Messi at Kolkata Yuva Bharti Chaos

২৬-এর নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, “প্রার্থী দেখবেন না, উপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদির মুখ দেখুন। পদ্ম ফুল ফুটিয়ে তুলুন।”

এর পাশাপাশি এদিন বাংলায় বন্ধ হয়ে যাওয়া শিল্প ও শিল্প প্রতিষ্ঠান গুলো নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। ‘শিল্পকে শ্মশানে পরিণত করেছে তৃণমূল’, মন্তব্য বিরোধী দলনেতার। শিল্পের পাশাপাশি বাংলায় শিক্ষা, চাকরি নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী।

[embedyt] https://www.youtube.com/watch?v=uLi6cdAVzuw[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury