Bangladeshi farmers struggle
Bangladeshi farmers struggle

সাধারণ শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন

Bengal Liberty : লেখক: প্রাইমা হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবিকা ও সংগঠক.

বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে সংহতি প্রকাশ

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি সাধারণ শ্রমজীবী মানুষ। কল-কারখানা, কৃষি, নির্মাণ, পরিবহন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে তাদের ঘামেই সচল থাকে দেশ। অথচ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের ন্যূনতম মজুরি দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকা আজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এই বাস্তবতায় সাধারণ শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে যে যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলছে, তার প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মীদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা ও পূর্ণ সহমত পোষণ করছি।

এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি পেটের দাবি, বাঁচার দাবি, মর্যাদার দাবি। চালের দাম ৮০ টাকা, তেলের দাম আকাশছোঁয়া, বাড়ি ভাড়া দ্বিগুণ – এই অবস্থায় ৮ হাজার বা ১০ হাজার টাকায় একজন শ্রমিক কীভাবে চলবে? তাই এই দাবি ১০০% ন্যায্য এবং সময়োপযোগী।

বাংলাদেশের সর্বস্তরের মানুষ, কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা আজ আপনাদের পক্ষে আছে। মেহনতি মানুষের এই ন্যায্য দাবিকে আমরা নিজেদের দাবি মনে করি। বঙ্গবন্ধুর আদর্শ ছিল শোষিতের পক্ষে, শেখ হাসিনার রাজনীতি ছিল গরীবের মুখে হাসি ফোটানোর রাজনীতি।

সেই আদর্শ থেকেই আমরা এই আন্দোলনের পাশে আছি।অবিলম্বে শ্রমিকদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে। মজুরি বৃদ্ধি করে শ্রমিকদের বাঁচার মতো ব্যবস্থা করতে হবে।নইলে মনে রাখতে হবে, জনগণের পেটে লাথি দিয়ে কোনো গদি টেকে না। এই যৌক্তিক দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু,
জয় হোক মেহনতি মানুষের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।