Kalyani JNM Hospital
স্বাস্থ্য দফতরের নির্দেশের পর অ্যাম্বুলেন্স কাণ্ডে তদন্ত কমিটি গঠন হাসপাতালের সুপারের

স্বাস্থ্য দফতরের নির্দেশের পর অ্যাম্বুলেন্স কাণ্ডে তদন্ত কমিটি গঠন হাসপাতালের সুপারের

Bengal Liberty : কল্যাণী জেএনএম হাসপাতালে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবায় ভুয়ো বিল জমা দেওয়ার মতো ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করা হল। সম্প্রতি স্বাস্থ্য দফতর হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে। প্রসঙ্গত, যে সমস্ত প্রসূতির নামে অ্যাম্বুলেন্সের বিল জমা হয়েছে, তাদের মধ্যে অনেকেই ভর্তিই হয়নি হাসপাতালে। প্রসূতি বিভাগের নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে এমনটাই জানা গেছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল স্বাস্থ্য দফতর।

এই বিষয়ে হাসপাতালের সুপার ধ্রুবজ্যোতি সরকার জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিলে বড়সড় গরমিল হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে প্রসূতিরা হাসপাতালেই আসেননি অথবা ভর্তি হননি, তাদের নামে ভুয়ো বিল তৈরি করে টাকা লুট করা হয়েছে। এর পিছনে জড়িত রয়েছে অনেক বড় চক্র। এই ঘটনার সঙ্গে কে কে জড়িত রয়েছে, তার সন্ধানে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটি খতিয়ে দেখছে বিল অনুমোদনের আগে যাচাই প্রক্রিয়ায় কোনওরকম ফাঁক ছিল কিনা। এই বিরাট দুর্নীতির পিছনে হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মী, প্রসূতি বিভাগের সিস্টার ইনচার্জদের কোনও ভূমিকা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের নিযুক্ত তদন্ত কমিটি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।