Suvendu Adhikari
আড়াই লক্ষ উদ্বাস্তুকে সিএএ নাগরিকত্ব দিতে আধিকারিকদের নাম ঘোষণা নবান্নর

আড়াই লক্ষ উদ্বাস্তুকে সিএএ নাগরিকত্ব দিতে আধিকারিকদের নাম ঘোষণা নবান্নর

Bengal Liberty : নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদনকারীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ শুরু করল নবান্ন। রাজ্যের ১২ জন আইএএস প্রোভেশনার আধিকারিককে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে মোতায়েন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রায় আড়াই লক্ষ শরণার্থী ও মতুয়া আবেদনকারীর নাগরি

কত্ব প্রক্রিয়া এবং শুনানি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়ার পরদিনই নবান্ন এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ১২ জন আধিকারিককে আগামী দুই মাসের জন্য উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোতায়েন করা হয়েছে। তাঁরা যাতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নথিপত্র যাচাই এবং শুনানির কাজ দ্রুত সম্পন্ন করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। নবান্নের নির্দেশিকা অনুযায়ী নিযুক্ত আধিকারিকরা হলেন ।

রোমিল দ্বিবেদী, মুদিতা বনশল, রাভুলা জয়সিমহা রেড্ডি, তেজস্ব, স্বামী সুনীল রামলিঙ্গ, রজত যাদব, ঋতিকা রথ, চৌগুলে অদিতি সঞ্জয়, অভিষেক চৌধুরী, মেঘনা চক্রবর্তী, সক্ষম ভাটিয়া ও হিমাংশু ভাস্কর। উল্লেখ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে মতুয়াদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে সার্টিফিকেট দেওয়া হবে। রবিবার গোঁসাই পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন – ২০২৬’-এ হাজির হয়ে বড় আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার পরদিনই এই নিয়ে প্রশাসনিক পদক্ষেপ শুরু।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।