রাজধানী দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনক
রাজধানী দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনক

দিল্লিতে দূষণের মাত্রা উদ্বেগজনক, রিপোর্টে প্রকাশ

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জারি করা পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির যে সব জায়গায় বাতাসের গুণগত মানের সূচক চারশোর ওপর গিয়ে পৌঁছেছে সেগুলো হল, পাঞ্জাবি বাগ (৪৪৬), নারেলা(৪৩৪), রোহিনী (৪৩১), আরকে পুরম(৪১৬), বাওয়ানা(৪১২), নর্থ ক্যাম্পাস, দিল্লি বিশ্ববিদ্যালয় (৪০৮) ও পাতপারগঞ্জ (৪০৫)। এছাড়াও ওখলা ফেস ২, ইন্ডিয়া গেটের মতো জায়গা রয়েছে যেখানে বাতাসের গুণগত মান ৩৯৯ এ পৌঁছেছে। পাশাপাশি আইটিও, দ্বারকা সেক্টর, চাঁদনি চক ও বসুন্ধরা এনক্লেভে দূষণের মাত্রা তিনশো থেকে চারশোর মধ্যে ঘোরাফেরা করছে। আনন্দ বিহার ও লোধী রোড স্টেশনে বাতাসে দূষণের মাত্রা তিনশোর ওপরে না থাকলেও পরিস্থিতি উদ্বেগজনক বলেই পরিসংখ্যানে উঠে এসেছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব জানিয়েছেন, কেন্দ্রের বাতাসের গুণগত মান যাচাই সংক্রান্ত প্যানেল সবসময় পরিস্থিতির ওপর নজর রাখছে। বাতাসের অভিমুখ, বাতাসের গতিবেগ সহ গোটা পরিস্থিতির ওপর নজর রয়েছে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Bengal Liberty