দিল্লিতে ফের বহুতল বিপর্যয়
দিল্লিতে ফের বহুতল বিপর্যয়

ফের দিল্লিতে ভাঙল বহুতল, মৃত ২

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চাণ্ডরি বাজার মেট্রো স্টেশনের কাছে গদি সিতারা এলাকায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের নাম চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের আশঙ্কা, আরো বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে পারে। তবে কী কারণে এই বিপর্যয়ের ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শী দের মতে, নির্মাণকাজ চলাকালীন পুরনো ছাদের একটা অংশ প্রথমে ভেঙে পড়ে। তারপর পুরো বাড়িই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এর আগেও দিল্লিতে একের পর বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পর পর এই ধরনের ঘটনা ঘটায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একাধিকবার এই বিপর্যয়ের জন্য পূর্বতন আপ সরকারকে কাঠগড়ায় তুলেছে দিল্লির রেখা গুপ্তার সরকার। তবে যাবতীয় অস্বীকার করেছে আপ।

Bengal Liberty