সুপ্রিম কোর্টে দ্বারস্থ উমর খালিদ ও শারজিল ইমাম
সুপ্রিম কোর্টে দ্বারস্থ উমর খালিদ ও শারজিল ইমাম

দিল্লি দাঙ্গা সংক্রান্ত ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ উমর খালিদ ও শারজিল ইমাম

শারজিল ইমাম ও উমর খালিদের আইনজীবীদের তরফে জানানো হয়েছে যে, কোনো বিচারকার্য শুরু না করেই এবং চার্জ গঠন বা একজনও সাক্ষীর জবানবন্দি না নিয়ে তাঁরা ছয় বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। রাষ্ট্রপক্ষ একজনও সাক্ষীকে জেরা করতে ব্যর্থ হয়েছে। তাঁরা আরও উল্লেখ করেছেন যে নতুন জামিনের আবেদন দাখিলের জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত এক বছরের সময়সীমাও প্রায় শেষ হয়ে আসছে।

এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল, যদিও একই মামলায় অন্য কয়েকজন অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। হাই কোর্ট তাদের রায়ে উল্লেখ করেছিল যে তারা সুপ্রিম কোর্টের আগের নির্দেশ দ্বারা আবদ্ধ। ৫ই জানুয়ারি, সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের ২ সেপ্টেম্বর, ২০২৫-এর সেই সিদ্ধান্ত বহাল রেখেছে, যেখানে খালিদ ও ইমামের জামিন নামঞ্জুর করা হয়েছিল। একই সাথে, আদালত তার পাঁচ সহ-অভিযুক্ত—গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মোহাম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদকে জামিন মঞ্জুর করেছে।

Bengal Liberty