নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দেশবাসীকে দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

দেশবাসীর উদ্দেশে ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী বলেন, ‘দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা দেশ। আলোর এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের সংকল্পের প্রতিফলন। আপনাদের আগামী দিনগুলো আলোয় ভরে উঠুক।’ এই প্রার্থনাই করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলিতে সীমান্তবর্তী সেনা ছাউনি ও দুর্গম এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানো মোদির অন্যতম পরিচিত ঐতিহ্য হয়ে উঠেছে। সিয়াচেন বেস ক্যাম্প থেকে এই যাত্রা শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে কর্তব্যরত সেনাকর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন তিনি। বছরও সেই ঐতিহ্য বজায় থাকবে বলে জানান তিনি। তবে কোথায় গিয়ে জওয়ানদের সঙ্গে উৎসব কাটাবেন, সেই বিষয়ে কিছু জানাননি প্রধানমন্ত্রী।

Bengal Liberty