Bengal Liberty : রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী রবিবার, ১৫ নভেম্বর হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। একসঙ্গে বাতিল থাকছে ৩৭টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। ফলে রবিবার যাঁরা ট্রেনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করতে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।
কোন শাখায় কত ট্রেন বাতিল?
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার হাওড়া থেকে ছাড়ার কথা ছিল এমন ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল 37831, 37251, 37651, 37655, 37611, 37235, 37241, 37243, 37253, 37255, 37835, 37839, 37829, 37361, 37377 এবং 37917 নম্বরের ট্রেন। এছাড়া, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৭টি ট্রেন। সেগুলি হল 37246, 37236, 37240, 37242, 37248, 37250 এবং 37749 নম্বরের ট্রেন। আরামবাগ থেকে 37362, গোঘাট থেকে 37376 এবং পাণ্ডুয়া থেকে 37614 নম্বরের ট্রেন চলবে না।
অন্যদিকে, মেমারি থেকে 37652 ও 37656 নম্বরের ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া থেকে বাতিল থাকবে 63007, 37748, 37920 এবং 53009 নম্বরের ট্রেন। আজিমগঞ্জ থেকে 53012 নম্বরের ট্রেনও চলবে না। বর্ধমান থেকে বাতিল করা হয়েছে 37834, 37836, 37838 এবং 37832 নম্বরের ট্রেন। পাশাপাশি রামপুরহাট থেকে 63008 নম্বরের ট্রেনটিও রবিবার বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিলই নয়, দুটি ট্রেনের যাত্রাপথেও নিয়ন্ত্রণ থাকবে। 37363 এবং 53053 নম্বরের ট্রেন দুটি ২৫ মিনিট নিয়ন্ত্রণ করে চালানো হবে।
আরও খবর
যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেন
লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি হাওড়া-নয়াদিল্লি রুটে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের অতিরিক্ত তিনটি যাত্রার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 04054 নম্বরের নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৪, ১৬ ও ১৮ নভেম্বর চলবে। অন্যদিকে, 04053 নম্বরের হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ছাড়বে ১৬, ১৮ ও ২০ নভেম্বর। এই বিশেষ ট্রেনগুলির ক্ষেত্রে আগের সময়সূচি এবং নির্ধারিত স্টপেজই বহাল থাকছে। অর্থাৎ, নতুন করে কোনও সময়সূচি বা স্টপেজ পরিবর্তন করা হয়নি।


