Bengal Liberty : লিওনেল মেসির অবশেষের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হল আর্জেন্টিনা। লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে উরুগুয়ের রক্ষণভাগের সামনে বারবার আটকে যেতে হয় আর্জেন্টিনার আক্রমণভাগকে। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় উরুগুয়ে। ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারী দল। এই গোলের রেশ কাটতে না কাটতেই ফের আর্জেন্টিনার রক্ষণে আঘাত হানে উরুগুয়ে। ৫৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
আরও খবর
দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। অবশেষে ৭৩ মিনিটে গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় উরুগুয়ে। অন্যদিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয়ের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। মেসিহীন আর্জেন্টিনা কী পরবর্তী ম্যাচগুলিতে আবারও ঘুরে দাঁড়াতে পারবে?


