Portugal Vs Denmark
রোনাল্ডোর অবসরের পরেই পর্তুগালের ঘরের মাঠে লজ্জার হার! ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল!

অপ্রতিরোধ পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামবে ডেনমার্ক! রোনাল্ডো কে ছাড়া কতটা চমক দেখাবে লুসোস বাহিনী?

Bengal Liberty : উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও ডেনমার্ক। শনিবারv ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে আয়োজিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। একদিকে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখতে মরিয়া পর্তুগাল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ডেনমার্ক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবার মাঠে নামতে চলেছে পর্তুগাল। ফলে এই ম্যাচ পর্তুগিজ ফুটবলের কাছে নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা।

কোচ জর্জ জেসুসের অধীনে দুরন্ত ছন্দে রয়েছে পর্তুগিজরা। এখনও পর্যন্ত নেশনস লিগের চারটি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানেও রয়েছে পর্তুগাল। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। তবে ডেনমার্কের বিরুদ্ধে জয় তুলে নিয়ে গ্রুপের প্রথম স্থান আরও মজবুত করাই থাকবে তাদের প্রধান লক্ষ্য। আক্রমণভাগে গনসালো রামোস ও জোয়াও ফেলিক্সের দিকে বিশেষ নজর থাকবে। পাশাপাশি মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেজ ও ভিতিনহার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দুই দলের শেষ সাক্ষাতে ৪-২ গোলে জয় পেয়েছিল পর্তুগাল। তবে এবার নিজেদের ঘরের মাঠে খেললেও রোনাল্ডোর অনুপস্থিতিতে নতুন করে নিজেদের প্রমাণ করতে হবে পর্তুগিজদের। অন্যদিকে ডেনমার্কের সামনে সুযোগ রয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের রাস্তা আরও পরিষ্কার করার। সব মিলিয়ে একদিকে রোনাল্ডোহীন পর্তুগালের নতুন যুগের সূচনা, অন্যদিকে ডেনমার্কের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াই। ফলে শনিবারের এই ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।