Bengal Liberty : “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” কারও নাম না করে শনিবার রাতে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। সামাজিক মাধ্যমে একটি কার্ডে তিনি এই কথাটি লিখেছেন। সেই কার্ডের নীচে মন্ত্রী শঙ্কর ঘোষের ছবি ও পদের উল্লেখ রয়েছে। কিন্তু মন্ত্রিসভার কোন সতীর্থকে উদ্দেশ করে এই পোস্ট তিনি করেছেন, সেই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী বলেন, এটা আমার বিশ্বাস।
মন্ত্রীকেও সকলের মতো প্রতিনিয়ত শিখতে হয়। আমি পর্যটনমন্ত্রী। কিন্তু পর্যটন বিষয়ে কি আমি সব জানি? জানি না। আমাকেও শিখতে হচ্ছে। তিনি আরও বলেন, মন্ত্রী বলেই যা খুশি বলার অধিকার নেই। আমরা সংবিধানের পরিধির মধ্যে কাজ করি। সেই সংবিধানের পরিধির বাইরে কথা বলা উচিত নয়। মন্ত্রী আরও বলেন, এটা আমার আত্মবিশ্লেষণ। কাউকে উদ্দেশ করে এই পোস্ট করিনি। পর্যটনমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষও। তিনি বলেন, শুধু মন্ত্রী নয়, সকলেরই সীমার মধ্যে থাকা উচিত।


