নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

Bengal Liberty : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের পর এবার নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুই ট্রাক নথি জমা দেয় কালীঘাট শিবির। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৭ জন সাংসদ হলফনামায় স্বাক্ষর করেছেন। মমতার নেতৃত্বাধীন তৃণমূলকেই ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে হলফনামায় সই করেছেন ৩৮ জন বিধায়কও। তাঁদের মধ্যে ৩২ জন পশ্চিমবঙ্গের, পাঁচ জন মেঘালয়ের এবং এক জন অসমের বিধায়ক।

রবিবার দিল্লিতে কমিশনের সদর দফতরে নথি জমা দেন মমতা শিবিরের তিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। কমিশনের দফতর থেকে বেরিয়ে কল্যাণ জানান, নথিবোঝাই আরও একটি ট্রাক শীঘ্রই দিল্লিতে পৌঁছবে। শ্রীরামপুরের সাংসদের কথায়, তআমরা আসল হলফনামা জমা দিয়েছি। হলফনামার হার্ড কপি এবং সফ্ট কপি;দু’টিই জমা করা হয়েছে। এগুলি প্রকাশও করব। উপযুক্ত সময়ে হলফনামার প্রতিলিপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর আইনজীবীকেও পাঠিয়ে দেওয়া হবে।

ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কল্যাণের সংযোজন, তআমরা ওদেরও (গণতান্ত্রিক তৃণমূল) হলফনামার কপি দিয়ে দেব। যদিও তা দেওয়ার পর শুভেন্দুর পুলিশ ও দলবল আমাদের লোকেদের উপর অত্যাচার করবে, গ্রেফতার করবে। তাতে আমরা ভয় পাই না রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যসভার সাংসদপদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের সংসদের উচ্চকক্ষে গিয়েছেন তৃণমূলের চার সাংসদ। তাঁরা হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক। অন্য দিকে, লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই নামে একটি নতুন দলে যোগ দিয়েছেন।

কল্যাণ জানিয়েছেন, লোকসভার আট জন এবং রাজ্যসভার ন’জন সাংসদ হলফনামায় স্বাক্ষর করেছেন। এনসিপিআই-এ যোগ দেওয়া কোনও সাংসদই হলফনামায় সই করেননি বলে দাবি তাঁর। কল্যাণ আরও জানান, তৃণমূলের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে সাত জন প্রয়াত হয়েছেন। বাকি সাত জনের মধ্যে ছ’জন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সমর্থনে হলফনামায় স্বাক্ষর করেছেন বলেও দাবি করেন তিনি।

বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার সময় ঋতব্রত জানিয়েছিলেন, তাঁর শিবিরের পক্ষে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। পরবর্তী সময়ে সেই সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে রবিবার কল্যাণ যখন ৩২ জন বিধায়কের স্বাক্ষর থাকার কথা জানালেন, তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ঋতব্রত শিবিরের বেশ কয়েক জন বিধায়ক কি মমতা শিবিরের হলফনামায় স্বাক্ষর করেছেন?

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।