নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ব্যয় কম, সঞ্চয়ে জোর, সেইসঙ্গে নেশামুক্ত ভারত গঠনই বার্তা মোদির

Bengal Liberty : মন্ত্রী পরিষদের বৈঠকে দেশকে দারিদ্র দূরীকরণ করার অস্ত্র বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে স্পষ্টতই প্রধানমন্ত্রীর বার্তা, ভারতের সংস্কৃতি শুধুই খাওয়া দাওয়া আর মজা করাই নয়। ভারতের সসংস্কৃতি শৃঙ্খলার কথা বলে। সঞ্চয়ের কথা বলে। সঞ্চয়ের ওপর জোর দেওয়া উচিত। তাহলেই যারা দারিদ্রতায় ডুবে আছেন, তাঁরা বেরিয়ে আসতে পারবেন।
প্রধানমন্ত্রী মন্ত্রি পরিষদের সঙ্গে বৈঠকে বলেছেন, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে দারিদ্র্য দূরীকরণ দ্রুততার সঙ্গে হয়েছে।

আর এটা সম্ভব হয়েছে সরকার ও সাধারণ মানুষের সহযোগিতায়। আগামীদিনে সেই পথেই এগোনো প্রয়োজন বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আবেদন, যদি আমরা সকলের সহযোগিতায় এভাবে দারিদ্র্য দূরীকরণের পথে এগিয়ে যেতে পারি, তাহলে কী আমরা পারি না নেশামুক্ত ভারত গড়তে? তিনি মন্ত্রী পরিষদের বৈঠকে সেই পথে দেশকে নিয়ে যাওয়ার কথা বলেন। সরকারি আধিকারিকদের মতে, এই কাজ তখনই সম্ভব যখন সমগ্র সমাজ এই কাজে এগিয়ে আসবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।