Manchester City Vs Fulham
Manchester City Vs Fulham

তিন ম্যাচের হারের ধাক্কা কাটল না! ফুলহ্যামের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ম্যানচেস্টার সিটিকে!

Bengal Liberty : প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট নষ্ট ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে ব্যর্থ হল ফুলহ্যাম। অন্যদিকে, একাধিক সুযোগ তৈরি করেও তিন পয়েন্ট অধরা রইল ম্যানচেস্টার সিটির।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের ১৬ মিনিটেই সকলকে চমকে দিয়ে এগিয়ে যায় ফুলহ্যাম। অস্কার ববের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রদ্রিগো মুনিজ। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি।

এরপর এরলিং হালান্ডের একটি গোল বাতিল হওয়া নিয়েও তৈরি হয় বিতর্ক। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি সিটি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। অবশেষে ম্যাচের ৫৭ মিনিটে সমতা ফেরায় তারা।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে সিটিকে ১-১ ব্যবধানে ফিরিয়ে আনেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর দুই দলই জয়সূচক গোলের সন্ধানে একাধিক আক্রমণ চালায়। কিন্তু শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ের ফলে ফের ধাক্কা খেল ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের দৌড়। অন্যদিকে, ইতিহাদে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সংগ্রহ করল ফুলহ্যাম।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।