Suvendu on Hindu idol vandalized
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বাংলার মাটিতে হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙার ঘটনা থেকে হিন্দুদের উপর অত্যাচার এ তো নতুন কিছু নয়! এখানে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় ভাঙা কালী মূর্তি। আবার কখনও ভাঙা হয় বজরংবলীর মূর্তি। হিন্দু ধর্মীয় মন্দিরকে নোটিশ ধরায় রাজ্যের পুলিশ (Suvendu on Hindu idol vandalized)। কাকদ্বীপ (Kakdwip) থেকে কুলপি (Kulpi), সাগর (Sagar) সর্বত্র একই ছবি! কখনও ধর্মীয় উৎসবের আবহে আবার কখনও নির্বাচনকে কেন্দ্র করে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (Jaynagar)।
ভিডিয়ো পোস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu on Hindu idol vandalized)
বাংলায় আশ্রয় নিয়েই বারংবার হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙা থেকে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বারংবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ বার এই ঘটনার প্রেক্ষিতে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু অধিকারী গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে লেখেন, “জয়নগর বিধানসভায় হিন্দু দেবদেবীর মূর্তি আবার ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এলাকার মানুষরা পথ অবোরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয় স্থানীয় পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে এক সিভিক ভলান্টিয়ারকে দিয়ে একটি নতুন মূর্তি এনে সেখানে স্থাপনের চেষ্টা করে।”

এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ও প্রশাসনকে নিশানা করে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, “এভাবে আর কতদিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর তোষণ নীতির ফল আর কতদিন ভোগ করবে হিন্দুরা। আজ পর্যন্ত এই ধরণের ঘটনায় মমতা প্রশাসন কাউকে ধরে শাস্তির আওতায় আনেনি শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে।
অবিলম্বে এই তোষণকারী সরকারকে বিদায় দিতে না পারলে হিন্দুদের জন্য আগামীদিন বড়োই ভয়ঙ্কর হতে চলেছে।”
সমগ্র হিন্দু সমাজের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, দলমত নির্বিশেষে এক হয়ে এই সরকারের গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন ঘটাতে হবে। নয়তো এই নির্লজ্জ প্রশাসনের ঘুম ভাঙবে না। নয়তো হিন্দুদের আস্থার উপর এমন আঘাতের ঘটনা বারবার ঘটবে বাংলার বুকে।
