Bengal Liberty : লা লিগায় রবিবার এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রথমে ০-২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। ম্যাচের শুরুতে ভিয়ারিয়ালের আক্রমণের সামনে কিছুটা দিশেহারা দেখালেও দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফিরে আসে বার্সা। শেষ পর্যন্ত লড়াই করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলে নেয় কাতালান ক্লাব।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার রক্ষণভাগকে কার্যত নাজেহাল করে দেয় ভিয়ারিয়াল। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় তাজন বুকাননের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এর ঠিক দু’মিনিট পর অর্থাৎ ৭ মিনিটে তানি ওলুওয়াসেইয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। মাত্র সাত মিনিটের মধ্যেই ০-২ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় বার্সেলোনা।
এরপর ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সা। ২৩ মিনিটে পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিয়ারিয়াল।
আরও খবর
তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে হান্সি ফ্লিকের দল। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। এরপর ৬১ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। এরিক গার্সিয়ার বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। শেষদিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি ভিয়ারিয়াল। উল্টে সংযুক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পাউ নাভারোকে।
সব মিলিয়ে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ৩-২ গোলে জয় তুলে নিল বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল কাতালানরা।এরপর ৬৭ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।


