Indian celebrities on Bangladesh
Indian celebrities on Bangladesh

Indian celebrities on Bangladesh: উত্তাল বাংলাদেশে শিল্প-সংস্কৃতির উপর আঘাতে উদ্বিগ্ন টলিউড। বাংলাদেশের পাশে চিরঞ্জিৎ–কোয়েল সহ অনেকেই!

Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বাংলাদেশে ফের হিংসার আগুন। শান্তিকামী মানুষের উপর একের পর এক আঘাত, ভাঙচুরের শিকার সংবাদমাধ্যম থেকে শুরু করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। পরিস্থিতি ভাবাচ্ছে এ পার বাংলাকেও। প্রশ্ন উঠছে—“পড়শি ভাল না থাকলে আমরা কীভাবে ভাল থাকি?”
ও পার বাংলার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর থেকেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে হিংসা। বিক্ষোভকারীদের আগ্রাসন থেকে রেহাই পায়নি দেশের গর্ব, রবীন্দ্রনাথের গান ও সংস্কৃতির ধারক ‘ছায়ানট’-এর মতো প্রতিষ্ঠানও।

টলিউড খ্যাত সেলিব্রিটিদের বাংলাদেশ নিয়ে ক্ষোভপ্রকাশ (Indian celebrities on Bangladesh)

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পীরা। খ্যাতনামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক (Pramita Mallick)ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যে সঙ্গীত মানুষের ব্যাধি কমায়, সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে—এর চেয়ে ঘৃণ্য আর কী হতে পারে!”
এই ঘটনার ভাষা খুঁজে না পাওয়ার কথাও জানান তিনি।

Indian celebrities on Bangladesh
Indian celebrities on Bangladesh

বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীও (Chiranjeet Chakraborty) আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন,“বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। আজ সেই সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গন সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর শেষ কোথায় জানি না।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতি দুই বাংলার সাংস্কৃতিক আদানপ্রদানকেও ব্যাহত করবে।
অভিনেত্রী কোয়েল মল্লিকও (Koel Mallick) মেনে নিতে পারছেন না বছরের শেষে এমন অশান্ত বাংলাদেশকে। তিনি বলেন, “বিনোদন জগৎ সব ধরনের হিংসার ঊর্ধ্বে। সেখানে যদি মৌলবাদ ঢুকে পড়ে, তার থেকে দুঃখের আর কিছু হয় না।” নিজের জনপ্রিয় চরিত্র ‘মিতিন মাসি’র প্রসঙ্গ টেনে কোয়েলের মন্তব্য,
“প্রকৃত দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া আর নিরপরাধ মানুষের প্রাণ বাঁচানোই হতো প্রথম কাজ।”
নাট্যকার অবন্তী চক্রবর্তী (Abanti Chakraborty) স্মৃতিচারণায় জানান, দুই বাংলার নাট্য বিনিময়ের দিনগুলোর কথা। তাঁর প্রশ্ন “সে সব দিন কি আর কোনও দিন ফিরে আসবে?”
একই সুরে কথা বলেছেন ঊষসী চক্রবর্তী(Ushasi Chakraborty), বিক্রম (bikram chattopadhyay) চট্টোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রও (Rupanjana Mitra)।
বিক্রম লেখেন,“বাংলাদেশে যা ঘটছে তা লজ্জাজনক ও হৃদয়বিদারক। ধর্মের নামে ঘৃণা ছড়ালে সে মানুষ থাকতে পারে না।”
রূপাঞ্জনার কণ্ঠেও একই বার্তা-“মানবতা সব সময়ই ধর্মের ঊর্ধ্বে হওয়া উচিত।”
সব মিলিয়ে, দুই বাংলার শিল্পীদের একটাই আবেদন হিংসা ধ্বংস নয়, শান্তি মানবতা আর শিল্প-সংস্কৃতির সমৃদ্ধিই হোক ভবিষ্যৎ।

[embedyt] https://www.youtube.com/watch?v=2ngQYkjqgKI[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury