Bengal Liberty : ট্রাইব্যুনালের শুনানিতে নাম আটকে থাকা ভোটারদের নথি দেখতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ।বৃহস্পতিবার এর বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেছেন, পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। কোনও ভোটার সম্পর্কে এই ধরণের তথ্য যাচাই করা পুলিশের কাজ নয়। এটা বিএলও’দের কাজ। পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররাও অনেক এলাকায় ভোটারের কাছে গিয়ে এই ধরণের নথি দেখতে চেয়েছে।
সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, পুলিশকে বলুন নোটিশের কপি দিতে। নচেৎ আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয়ে আমরা মানুষকে সাহায্য করব। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কোন গাইডলাইন পুলিশকে দেওয়া হয়েছে এই ধরণের তথ্য যাচাই বাছাই করতে যাবে। এই কাজ আপনাদের নয়, নির্বাচন কমিশনের কাজ। নওশাদ আরও বলেন, সারা দেশজুড়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজ নিয়ে ক্ষোভ বাড়ছে। তারা প্যানিক তৈরির চেষ্টা করছে। ক্ষোভ যাতে বড় আকার ধারণ না করে তার জন্য আগেভাগেই তা কন্ট্রোলের চেষ্টা করছে।


