Ritabrata Banerjee
ঋতব্রতকে নিশানা করে পোস্টার

প্রেস ক্লাবের সামনে ঋতব্রতকে নিশানা করে পোস্টার, দলবদলের অভিযোগে সরব কারা?

পোস্টারগুলিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যঙ্গচিত্র ব্যবহার করা হয়েছে। সেখানে তাঁকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা দিয়ে অভিযোগ করা হয়েছে, মানুষের ভোটে জয়ী হয়ে তিনি ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন। সেই কারণেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছে। পোস্টারগুলির নীচে সমাজবাদী পার্টির নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রচারক হিসেবে সীমা চক্রবর্তী ও রাহুল দাস নামে দু’জনের নামও লেখা রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক আগেই একই জায়গায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামেও পোস্টার পড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্টার লাগানোয় রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। পরপর দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এমন পোস্টার বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে, পোস্টারগুলির ভাষা ও বক্তব্যকে ঘিরে আপত্তি ওঠার পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ দায়েরের বিষয়টিও সামনে এসেছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে এবং এর পিছনে ঠিক কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।