Bengal Liberty : ব্যাংককের তৈল শোধনাগারে বিস্ফোরণকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ব্যাং না এলাকার ফ্রা খানং তৈল শোধনগারে। বিস্ফোরণের পরেই আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কি কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি তাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেল শোধনাগার বলে জানা গিয়েছে। এখানে প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে। ঘটনার জেরে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এই তেল শোধনাগারটি তাইল্যান্ডের ব্যাংচাক কর্পোরেশনের। তাদের তরফ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তেল শোধনাগারে বিস্ফোরণের জেরে আতঙ্ক ব্যাঙ্ককে
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

