Bengal Liberty : উত্তর ২৪ পরগণা জেলার প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা দিলীপ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতিও সমবেদনা জানান তিনি।
তিনি লিখেছেন, “কংগ্রেস নেতা দিলীপ মজুমদারের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে দল ও সংগঠনের এক অপূরণীয় ক্ষতি হলো। দিলীপ মজুমদারের প্রয়াণের মধ্য দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে রাজনৈতিক কর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এমনটাই দাবি জানান শোকাহত শুভঙ্কর সরকার উল্লেখ্য, আজ ২৮ নভেম্বর প্রয়াত হলেন কংগ্রেস নেতা দিলীপ মজুমদার। তিনি উত্তর ২৪ পরগনা জেলার একজন প্রবাদপ্রতিম ও বর্ষীয়ান কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়েছে।


